• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত-৪০, আটক-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত-৪০, আটক-৫

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্ততঃ ৪০ জন আহত হয়েছে। এ সময় ১৬ বাড়ীঘর ভাংচুর ও ১০ গুর লুট করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পযর্ন্ত প্রায় তিন ঘন্টা ধরে কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান সংঘর্ষের নিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মত আহত নারীসহ ২১ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোঃ জিল্লুর রহমান জানান, অধিপত্য বিস্তার নিয়ে হারুন মোল্যা ও সাইফুল সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে আজ রোববার সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে শেখ গ্রুপের আমিনুর ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ খবর দুই বংশের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সাড়ে ১০টা পযর্ন্ত সংঘর্ষ চলাকালে একে অপরের দিকে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় ৩ ঘন্টা ধরে চলা দফায় দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হন। মারাত্মক আহত ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হয়েছে। এ সময় ১৬ বাড়ীঘর ভাংচুর ও ১০ গুর লুট করা হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #