• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে প্রয়াত দুই শিক্ষাবিদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এমপি এনামুল হক বাবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ণ
যশোরে প্রয়াত দুই শিক্ষাবিদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এমপি এনামুল হক বাবুল

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত দুই প্রধান শিক্ষকের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বরেণ্য শিক্ষাবিদ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব লোকমান হোসেন ও আলহাজ্ব মোকসেদ আলি খান সহ প্রয়াত সকল শিক্ষক-শিক্ষিকা’র স্মরণে ১৩ এপ্রিল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘ বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ’ কর্তৃক আয়োজিত এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রবীন, নবীন সহ বিভিন্ন বয়সের শত শত ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তাদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে গুনি এসকল শিক্ষকদের স্মৃতিচারণ করেন ছাত্র-বক্তারা। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর 4 আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল।
তিনি বরেণ্য এ সকল শিক্ষকদের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, বর্তমান সময়ের শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হয় না। এ প্রজন্মসহ সকলের উচিত শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করা। শিক্ষকদের ও মূল্যায়নের মাধ্যমে সমাজের এবং রাষ্ট্রের যোগ্য নাগরিক দক্ষ নেতৃত্ব তৈরি হবে। সুখী সমৃদ্ধ হবে বাংলাদেশ। তিনি প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করেন। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব এম নাজিম উদ্দিন আল আজাদ, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম খান রাসেল, বাঘারপাড়া জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম তিব্বত, অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অশোক রঞ্জন কাপুড়িয়া, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উদযাপন পরিষদের উপদেষ্টা শেখ শামসুজ্জোহা চান্নু, বসুন্দিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খান, বাংলাদেশ পুলিশের সাবেক আর আই লুৎফর রহমান খান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেখ মাহফুজুর রহমান ও প্রভাষক মতিউর রহমান খান। জোহর নামাজ বাদ মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।