• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১৭:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে মোটর সাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল ও ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান শেখ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

আজ সোমবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রায়হান শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার বিল্লাল শেখের ছেলে ও সরকারী বঙ্গবন্ধু কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি মো. আনিচুর রহমান জানান, রাতে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন রায়হান। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে দ্রুত গতিতে আসা ব্যাটারী চালিত একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন। #