• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে পহেলা বৈশাখে প্রবাসীদের জমকালো আয়োজন,ব্যপক ইতালিয়দের সমাগম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ণ
রোমে পহেলা বৈশাখে প্রবাসীদের জমকালো আয়োজন,ব্যপক ইতালিয়দের সমাগম

ইতালি প্রতিনিধিঃ
পুরনো গ্লানি ভুলে নতুন উদ্যোগে জীবন গড়ার অঙ্গিকা নিয়ে ইতালিতে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করেছে বিভিন্ন সংগঠন।
এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রবাসী বাংলাদেশিরা, বাংলার নতুন বছর বরণ করে,দেশীয় পোশাক ও সাজে এ যেন বাংলাদেশেরি প্রতিচ্ছবি।
রোমের তুসকোলনা পার্কে ২৬ বছর ধরে চলে বর্ষবরণ উৎসব। এবছর ঈদ আর বর্ষবরণ উৎসব একই সপ্তাহে হওয়ায় বাড়তি আনন্দ যোগ হয় প্রবাসীদের মাঝে।
তুসকোলনা সমাজ কল্যান সমিতির আয়োজনে
বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্টদূত মোঃ জসিম উদ্দিন ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
সংগঠনের সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা হাসান ইকবালের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন,সাধারণ সম্পাদক কাজী রিপন,সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার সহ নেতৃবৃন্দ।
নতুন বছরকে বরণ করতে ইতালি প্রবাসী নারী-পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করে শোভাযাত্রায়। আয়োজন করে নাচ গানের। পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করে। তারা সকল ভেদাবেদ বলে ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ার প্রত্যাশার কথা জানান।
প্রবাসে বাংলা সংস্কৃতি কৃষ্টি বিকাশের রঙিন ও বর্নিল এই বৈশাখ উদযাপন এখন বিদেশীদের কাছেও পরিচিত।
সংস্কৃতিক এই চর্চাকে নিজদের মানসিক বিকাশ পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করার অন্যতমের কারণ বলেও মনে করেন অনেকে।