• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া মোটর সাইকেল চাপায় আলিম বিশ্বাস (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলিম বিশ্বাসের বাড়ী কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে।

ওসি মো. ফিরোজ আলম জানান, বৃদ্ধ আলিম বিশ্বাস কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল চাপা দিলে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়ীতে নিয়ে যায় বলেও জানান ওসি। #