• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরের শ্রীধরপুর কলেজে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ণ
অভয়নগরের শ্রীধরপুর কলেজে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি :
যশোর অভয়নগরের শ্রীধরপুর কলেজের আয়োজনে সোমবার (১৫ এপ্রিল) বিকালে কলেজ চত্বরে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষাথী সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ডা. আতাহার হোসেন মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অত্র কলেজের উপদেষ্টা আব্দুল জব্বার মোল্লা, খুলনা বিএল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান মল্লিক নওশের আলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনিচুর রহমান মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক হবিবর রহমান মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন, মথুরাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুজ্জামান, শেখ আব্দুল ওহাব কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, ভবদহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তরফদার মোশারফ হোসেন প্রমুখ। ২০১৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। মানপত্র পাঠ করেন কলেজের অধ্যক্ষ এস এম কামাল হোসেন।