• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভিডব্লিউবি’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ণ
ভিডব্লিউবি’র চাল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারী দুঃস্থ পরিবার প্রধানের মাঝে এপ্রিল মাসের ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, আবুল কালাম মৃধা, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ও হাসনে হেনা বেগম, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।