• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার তরবিয়তী মজলিস ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৪, ১৬:০৯ অপরাহ্ণ
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার তরবিয়তী মজলিস ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত

জুনাইদ আহমদ ছাতক উপজেলা প্রতিনিধি :খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ধারণ বাজারে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মূলক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার এ. এ. তাউসিফ, দারসে কোরআন পেশ করেন জামেয়া মোহাম্মাদিয়া বিশ্বনাথ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নিজামুদ্দিন (নাদামপুর)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা ছদরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন জসিম, ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি ক্বারি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদদীন, যুব মজলিস সুনামগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক কে. এম. মুশাহিদ আলী, ছাতক পৌর সেক্রেটারি কে.এম. সুলাইমান তালুকদার, ছাতক পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ছাতক উপজেলা অর্থ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সামাজ কল্যাণ সম্পাদক ইয়াহইয়া খান মাহবুব, যুব বিষয়ক সম্পাদক ও যুব মজলিস ছাতক উপজেলার আহবায়ক হাফিজ তহুর আহমদ নোমান, যুব মজলিস ছাতক উপজেলার সদস্য সচিব হাফিজ মাওলানা বদরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।