গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিবাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এসময় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, মৎস্য কর্মকর্তা আবুল বাশার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। বিকেলে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।