• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৪, ১৩:০৭ অপরাহ্ণ
দশমিনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পটু্য়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা জাফর আহমেদ,পিআইও মিন্টু চন্দ্র মজুমদার,মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম মিয়া,জনস্বাস্থ্যর উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান শাহিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান।