• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষ্ণচূড়ার দিনে-রাজকন্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ
কৃষ্ণচূড়ার দিনে-রাজকন্যা

অগোছালো এলোমেলো, পাগলের মতো চুল
রিদপিন্ডে গভীরভাবে আক্রমণ করেছে জীবন
গ্রীষ্মের মতো তাপমাত্রা বাড়ছে অতিথির দেহে
ক্লাসিকাল পৃথিবীর সব সুন্দর তারচেয়ে সুন্দর
ভালোবাসা:রাজকন্যার কাছে কি ভালোবাসা আছে?

আমাদের দেখা হয়েছিল ২২ বছর আগে,
হিমালয়ের মতো মন ছিলো তোমার
কৃষ্ণচূড়ার দিনে গাঢ় লালশাড়ি পড়ে
বৃষ্টির ফোটা ছিন্নভিন্ন করে অনেক দূর হাঁটতে চেয়েছিলে তুমি।

অপেক্ষার চিহ্নে শিকড় গজিয়েছে,শিকড় থেকে গাছ
ডালপালা আর পাতার সম্পর্ক জন্ম থেকে জন্মান্তর
এইত জীবন,এতটুকুই-
আমাদের কি আর দেখা হবে না?