• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাসিক সাহিত্য সভা ও স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪, ১৬:৫৭ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মাসিক সাহিত্য সভা ও স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

আসাদুল ইসলাম, গাইবান্ধা

শুদ্ধ সাহিত্য চর্চা করি, আগামীর বিশ্ব গড়ি,এই প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈশাখী সাহিত্য আসর ও স্বরচিত কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।

২০ এপ্রিল (শনিবার) বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় এর শিক্ষক মিলনায়তনে সুন্দরগঞ্জের কবি-লেখকদের নিয়ে বৈশাখী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক ও উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখার সভাপতিত্বে উক্ত সাহিত্য আসরে সাহিত্য বিষয়ক আলোচনা ও বৈশাখীর উপর লেখা পাঠ করেন সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের যুগ্ম আহ্বায়ক একরামুল হক, প্রভাষক আব্দুল আজিজ, লেখিকা মুবিনা হামিদ, কবি ও সাংবাদিক আনিসুর রহমান আগুন, কবি মমতাবুল ইসলাম, কবি ও গায়ক এরশাদুল ইসলাম, কবি ও সাংবাদিক আব্দুল রাজ্জাক আল রোহান, লেখিকা সাবরিনা জাহান সুমি প্রমুখ।

এ ছাড়াও উক্ত সাহিত্য আসরে ছড়া কবিতা পাঠ করেন আবু সাইদ বাবু, জেরিন রাইসা জিতু, মাহফুজ ফারাবী ও আরাফাত রহমান প্রমুখ। উক্ত বৈশাখী সাহিত্য আসরটিতে যৌথভাবে উপস্থাপনা করেন লেখক ও সংগঠক হাবিবুল্লাহ সরকার হাবিব ও আল আমিন মোহ।

এসময় আলোচকরা বলেন,কবিতা ও সাহিত্য এমন একটি শিল্পমাধ্যম যেখানে কল্পনার রূপময়তা, ছন্দের ভাব এবং ঝংকার এক মিলিত দ্যোতনায় উৎসারিত হয়। আধুনিক কবিতার দীর্ঘ পথচলায় কবিতার ভাবটি কোনো সীমারেখার মধ্যে নির্দিষ্ট নয়। কারণ বহু দশক ধরে চলার পরিক্রমায় কবিতার রস এবং পরিপ্রেক্ষিত সমৃদ্ধ ও পরিবর্তিত হয়েছে।একজন আবৃত্তিকারকে স্বরগ্রাম, আরোহণ-অবরোহণ, পরিশীলিত উচ্চারণ, সংযত আবেগ এবং বোধের বিষয়টিও আত্মস্থ করতে হবে।