• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডি‌বির হা‌তে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে ডি‌বির হা‌তে  ইয়াবাসহ যুবক  আটক

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ১শ টিচ ইয়াবা ট্যাবলেটসহ মো তুহিন হাওলাদার ওরফে বড়ুয়া তুহিন (৩০) নামে এক যুবককে আটক হয়েছে। আটককৃত তুহিন পটুয়াখালী পৌর শহরের ১ নং ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকার মোঃ কালাম হাওলাদার এর ছেলে। সোমবার (২২ এপ্রিল) দিনগত গভীর রা‌তে আটক হয় তু‌হিন।

পটুয়াখালী ডি‌বির ও‌সি একেএম আজমল হুদা জানান- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর রা‌তে ডিবি পু‌লি‌শের এস আই সম্বিত রায়ের নেতৃত্বে জৈনকাঠী এলাকায় মাদক অভিযান চালান। এসময় ওই এলাকার মোঃ মনির খলিফা (৩৮) এর মুদি মনোহরী দোকানের সামনে আটককৃত তু‌হিন কৌশ‌লে ইয়াব‌া বি‌ক্রির প্রস্তু‌তি নি‌চ্ছিল। প‌রে তু‌হিন‌কে আটক ক‌রে দেহ তল্লা‌শি করা হ‌লে শরী‌রের ভেত‌রে লু‌কি‌য়ে রাখা ইয়াব‌া জব্দ ক‌রেন।