• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে মহিলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ণ
রোমে মহিলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
বাঙালির রক্তে মাংসে মিশে আছে বাংলা সংস্কৃতি। বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন তারা হৃদয় ধারণ করার পাশাপাশি স্মৃতিচারণ করতে ভুলে না, আর তাই তো ইতালির রোমে প্রতিবছরে ন্যায় বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি। সংগঠনের সভাপতি লায়লা শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা রুনার পরিচালনায় এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নার্গিস আক্তার,সহ সভাপতি আখী সীমা কাওসার,সাংস্কৃতিক সম্পাদক নার্গিস আক্তার,প্রচার সম্পাদক ফাহিমা রিয়াজ সহ আরো অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী বাবলি, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাবাসসুম সেলি। সাংস্কৃতিক অনুষ্ঠানের রোমের জনপ্রিয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।