• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নসিমন উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নসিমন উল্টে চালক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নসিমন উল্টে ইকরাম (১৭) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। এত আহত হয়েছে আরো দুইজন।

আজ সোমবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুরে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইকরামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে।

ওসি মো. আনিচুর রহমান জানান, একটি নসিমন কয়েকজন যাত্রী নিয়ে গোপালগঞ্জ শহরের দিয়ে যাচ্ছিল। এসময় নসিমনটি সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে গোপালগঞ্জগামী দোলা পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক ইকরামসহ তিনজন মারাত্মক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইকরামকে মৃত ঘোষণা করেন। #