• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র তাপদাহের কারণে ঢাবি-এ অনলাইন ক্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ণ
তীব্র তাপদাহের কারণে ঢাবি-এ অনলাইন ক্লাস

মো:ইমন হোসেন, ঢাবি প্রতিনিধিঃ
আজ ২১ এপ্রিল (রবিবার) তীব্র তাপদাহের কারণে ঢাবি-এ অনলাইন ক্লাসের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃক নিম্নোক্ত প্রেস বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছে:সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ)-এর কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে। উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ১০% অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

এছাড়া স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা;বাইরে যেতে হলে মাখার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা; বিশুদ্ধ পানি পান করা;প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা;তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।