• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ হারুনুর রশিদ সাহেবের ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এম.পির শোক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ণ
আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ হারুনুর রশিদ সাহেবের ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এম.পির শোক।

,হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) অদ্য ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) বাংলাদেশ সময় দুপুর ১ ঘটিকায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহস্থ আল জাইদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এম.পি।

তিনি এক শোকবার্তায় বলেন, মুহাম্মদ হারুনুর রশিদ ছিলেন ফুলতলী মসলকের একনিষ্ঠ খাদিম। আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর বিভিন্ন খেদমতে সর্বদা তিনি নিয়োজিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে আনজুমানে আল ইসলাহর কার্যক্রমের সূচনালগ্ন থেকে তিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কাজকর্ম বেগবান করার লক্ষ্যে সর্বদা তৎপর ছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি একজন নম্র, ভদ্র, সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন।

মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী এম.পি মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর মাগফিরাত কামনা করে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।