গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।