• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চালু হলো পেনশন স্কীমের হেল্পডেক্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
চালু হলো পেনশন স্কীমের হেল্পডেক্স

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সর্বজনিন পেনশনের সুবিধা বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সার্বিক দিকনির্দেশনায় পেনশন স্কীম হেল্পডেক্স ও রেজিষ্ট্রেশন বুথ চালু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সাতটি ইউনিয়ন ভূমি অফিসে এ ডেক্স চালু করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।