• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে এক মঞ্চে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
গৌরনদীতে এক মঞ্চে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকা। প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় একই মঞ্চে মতবিনিময় সভা করেছেন তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
শনিবার দিনভর উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী- বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা, শিপ্রা রানী বক্তব্য রাখেন। এসময় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সান্টু সহ তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রার্থীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করা হয়। এসময় প্রার্থীরা গৌরনদীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।