• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
গৌরনদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বইছে তীব্র তাপদাহে। তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠছে। দীর্ঘদিন থেকে মিলছেনা বৃষ্টির। তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় উপজেলার দুইটি স্থানে ইসতেসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রান মুসল্লিরা।
শনিবার উপজেলা সদরের দক্ষিণ বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদ ও সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির নামাজ আদায় করেন মুসল্লীরা। নামাজ শেষে মুসল্লিরা বৃষ্টির জন্য মহান রাব্বুল আল আমিনের কাছে দু’হাত তুলে দোয়া-মোনাজাত করেন।