• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হিট স্ট্রোকে স্কুল শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ১৪:২৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে হিট স্ট্রোকে স্কুল শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিট স্ট্রোকে হাবিবা রিক্তা নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা হাবিবা রিক্তা টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজার এলাকার স্বামী জাহিদুল ইসলামের স্ত্রী। সে উপজেলার ৯নং উত্তর বর্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

হাবিবা রিক্তার স্বামী জাহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার (২৭ এপ্রিল) তিনি রোদের মধ্যে গরমে ধান সিদ্ধের কাজ করেছিলে। আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে বাড়ীতে হঠাৎ করে হাবিবা রিক্তা অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, আমরা পারিবারিক সূত্রে জেনেছি গতকাল তিনি রোদের মধ্যে গরমে ধান সিদ্ধের কাজ করেছিলে। এ কারনে তার হিট স্ট্রোকে হতে পারে। #