‘Work For Progress’ সংগঠনের এর আয়োজনে ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্য আজ ২৮ এপ্রিল (রবিবার) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে বৃক্ষ বিতরন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ নাজমুল আহসান অভি, সাধারণ সম্পাদক শহিদুল হক শিশির, সহ- সম্পাদক হাছিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, কোষাধ্যক্ষ ফারজানা আক্তার ইভা, সদস্য শান্তা আক্তার প্রমূখ।
পুরস্কার বিতরণকালে সৈয়দ নাজমুল আহসান অভি বলেন, “পৃথিবীর ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভুমিকা অপরিসীম। তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহন করা। প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তন সরাসরি আমাদের জীবনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। তাই প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পন্যর বাজারজাত বাড়াতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রান প্রকৃতির সহ অবস্থান নিশ্চিত করে সরকারকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন করতে হবে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ব্যাপক বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন ও প্লাস্টিকের ব্যাবহার বন্ধের বিকল্প নেই।”