• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ১৩:২৮ অপরাহ্ণ
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে   সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত

এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় বরিশাল হোটেল গ্রান্ট পার্কের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা “রপান্তর” এর আয়োজনের সংলাপের অনুষ্ঠানে নারিনেত্রী অধ্যাপক শাহ সাজেদা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, বরিশাল -০২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আনোয়ার জাহিদ, নজরুল ইসলাম নিলু, এনায়েত হোসেন বাচ্চু, মাহবুবুর রহমান, শিমা আফরোজ, শুভংকর চক্রবর্তী, কোহিনুর বেগম, নার্গিস জাহান, অনিতা অধিকারী প্রমূখ। রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং নারী নেত্রী ইসরাত জাহান সোনালী উপস্থাপনা করেন।

সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি পানি উন্নয়ন প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এবং পিরোজপুর -২ আসনের এমপি মহিউদ্দিন মহারাজ অনপস্থিত ছিলেন।#