• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিন কিলোমিটর দৈর্ঘ্য চরঘেরা জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ণ
তিন কিলোমিটর দৈর্ঘ্য চরঘেরা জাল জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর পুরাতন হিজলা চরকে ঘিরে রাখা তিন কিলোমিটার দৈর্ঘ্য চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ অভয়াশ্রম এলাকায় অবৈধ ভাবে মৎস্য শিকারের সংবাদ পেয়ে সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিকের নেতৃত্বে থানা ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের টের পেয়ে অসাধু মৎস্য শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে চরকে ঘিরে রাখা তিন কিলোমিটার দৈর্ঘ্যর চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।