• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পেনশন স্কীম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ণ
পেনশন স্কীম রেজিস্ট্রেশন বুথ উদ্বোধণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বজনিন পেনশন স্কীমের হেল্প ডেক্স ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়ন কার্যালয়ে বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে খাদ্য কর্মকর্তা অশোক কুমার, ইউপি সচিব আব্দুল হালিম, ইউপি সদস্য আব্দুল মান্নান, হোসেন বেপারী ও বাদল তালুকদার উপস্থিত ছিলেন।