• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে জ্বীন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪, ১৩:১৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে জ্বীন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে জ্বীন প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,৩০ এপ্রিল মঙ্গলবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মনির হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ সুজন ফকির,এএসআই মেহেদী সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা এলাকা থেকে মোঃ ফয়সাল(২৫),মো: রাকিব জমাদ্দার (২৪),মো: বাহাদুর পাটোয়ারী (২৬) কে গ্রেফতার করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,৩ জ্বীন প্রতারক চক্রের সদস্য কে গ্রেফতার করে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।