• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আসাদুল ইসলাম,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বেলকা ইউনিয়ন পরিষদ মাঠে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড অফিসার শেখ আছানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খাজা, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম রিংকু, গণ উন্নয়ন কেন্দ্রের ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্টের ফিল্ড অফিসার (এফও) মোছা. ডলি সুলতানা, শিক্ষক মোস্তাফিজার রহমান প্রমুখ।

পরে ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য সূধীজনের উপস্থিতিতে ইউপি সচিব মো. শাহানুর রহমান ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে ৩ কোটি ৬৩ লক্ষ ৫০ হাজার ৫৬৪ টাকা সম্ভব্য আয় ও ৩ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার ৫৬৪ টাকা ব্যয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।