ইতালি প্রতিনিধিঃ
নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশে
ইতালির মনফালকোনে চেন্ত্র কুলতুরালে ইসলামিকো দারুস সালাম এর আয়োজনে ও বাংলাদেশে ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সহযোহিতায় চেন্ত্র কুলতুরাল প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল এর পরিচালনায় যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক মারুফ পারভেজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি নূরুল আমিন খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেন্ত্র কুলতুরালে ইসলামিকো দারুস সালাম এর সভাপতি মো: জহিরুল ইসলাম।
আমন্ত্রিত বিশেষ মেহমান ছিলেন,
ড. বুক নাথ, সংগঠনের সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন খান, আবুল হোসেন পাপ্পু, প্রধান উপদেষ্টা মাসুদ পারভেজ, মাজহারুল ইসলাম (মাছুম), রেজাউল হক রাজু সভাপতি চেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাত, মো: জামাল, বাচ্চুমিয়া, ফরিদ আহমেদ, কামরুজ্জামান কামাল, কাঞ্চন মিয়া, রিয়নে নব নির্বাচিত প্রতিনিধি বৃন্দ সহ আরও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এবং বিভিন্ন অতিথিবৃন্দের আলোচনায় সমসাময়িক বিভিন্ন বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ ভাবে গুরুত্বারোপ করা হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পররিবেশ তৈরি করা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অভিবাবক এবং উপস্থিতিদের পরিবেশনায় হাতের তৈরী হরেক রকমের পিঠা।