• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৪, ১৬:৪১ অপরাহ্ণ
গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র মোল্যা নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

আজ বুধবার (১ মে) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্তি করেছেন।

নিহত তীব্র মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। সে সদর উপজেলার গোবরা মাদ্রাসাপাড়া এলাকার মামা সাইমন চৌধুরীর বানায় থেকে লেখাপড়া করতো। সে সরকারী বঙ্গবন্ধু কলেজের ব্যাচেলর অব বিজনেস ষ্ট্যাডি (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি মো. আনিচুর রহমান জানান, মোটর সাইকেলে করে আহত নাহিম চৌধুরীকে নিয়ে গোবরা যাচ্ছিলেন তীব্র। এসময় মোটর সাইকেলটি শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা মারে।

এতে তীব্র ও নাহিম মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তীব্রকে মৃত ঘোষনা করে। মারাত্মক আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। #