• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বাংলাদেশ দূতাবাস বনাম প্রেসক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ
রোমে বাংলাদেশ দূতাবাস বনাম প্রেসক্লাব প্রীতি ক্রিকেট  ম্যাচ অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস বনাম বাংলাদেশ প্রেস ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ প্রেস ক্লাব দূতাবাসের দলকে ২২রানে পরাজিত করে।
বাংলা নতুন বছর উপলক্ষে রোমের ভিলা বরগেজি পার্কে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মোহাম্মদ জসীম উদ্দিন। এছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিমান বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ ক্রিড়া সংস্থা ইতালির সভাপতি হাজী জসিম উদ্দিন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি দিন মোহাম্মদ দিনু, ফজলুল হক ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু, সৈয়দ সুমন,
রনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম পান্না, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সদস্য ইমরান মাদবর, বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল, নোয়াখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদসহ আরও অনেকে।
অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। তারা এই খেলায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
১৬ ওভারের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রেস ক্লাব মোট ১৭৯রান সংগ্রহ করে। জবাবে ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব ওভার শেষে বাংলাদেশ দূতাবাস দল সংগ্রহ করে ১৫৬ রান। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে দূতাবাসের কর্মকর্তাদের সাথে পরিবার পরিজন ও উপস্থিত হয়।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি তুলে দেন। প্রীতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন রাজন ভূঁইয়া, সেরা বোলার নির্বাচিত হয় বেলায়েত ।
প্রবাসের মাটিতে দেশীয় আমেজে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান ,সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন প্রীতি ম্যাচের স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,জেবি বেভেরেজ,হোটেল বেল্লা ভিটা,কাফ সিএসবি,সার্ভিস ইতালি,কাফ পিসি পয়েন্ট,পাঁচফোড়ন রেষ্টুরেন্ট,সেহরিশ এসআরএল।