ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইতালী প্রবাসীরা।
ইতালি প্রবাসী নরসিংদী জেলা সমিতির সদস্য ও ইতালিস্থ পলাশ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিরন প্রধানের মাকে গলাকেটে হত্যা করা হয়। মায়ের হত্যার বিচার দাবিতে রোমে সংবাদ সম্মেলন করে সন্তান হিরন।
বিষয়টি রাজনৈতিক নয় উল্লেখ করে তারা বলেন জমিজমা সংক্রান্ত রেষারেষিতে হিরনের মাকে হত্যা করা হয়েছে। নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের পক্ষ থেকে বার জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হলেও দুজন ছাড়া অন্য আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ নিয়াতের স্বজনদের।নিহতের পরিবার অতিসত্বর প্রশাসনের কাছে সকল আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে সংবাদ সম্মেলনে শামীম শিকদার ঘটনার অংশবিশেষ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মনজুর আহমেদ মঞ্জুর , সেলিম ভূঁইয়াসহ আরো অনেকে।
নিহতের সজনরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েসহ প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন এবং হত্যা নারীদের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন