স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে ইয়ার খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই কৃষক মারা যান।
আজ বুধবার (১ মে) দুপুরে মুকসুদপুর উপজেলা পশারগাতী ইউনিয়নের পশারগাতী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কৃষেকের বাড়ী মুকসুদপুর উপজেলা পশারগাতী ইউনিয়নের পশারগাতী মধ্যেপাড়া গ্রামে
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত সকালে নিজ জমিতে পাট নিড়ানির কাজ করছিলেন ইয়ারা খান। এসময় তীব্র গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেহা হলে মারা যান। #