• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথের খাবার স্যালাইন ও পানি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
শ্রমিক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথের খাবার স্যালাইন ও পানি বিতরণ 

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে গোপালগঞ্জ শহরের শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি ) এর SAVE YOUTH নামে একটি সামাজিক সংগঠন। 

সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত উক্ত সংগঠনের সেচ্ছাসেবীরা গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে শ্রমিকদের মাঝে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময়ে সংগঠনটির একজন সেচ্ছাসেবী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদ্দিকা শারমিন বলেন, ” বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছেন এ দেশের শ্রমিক সমাজ। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সেই সকল মেহনতি শ্রমিক ভাইদের কে এই তীব্র তাপদাহে সামান্য একটু স্বস্তি দিতে আমাদের এই আয়োজন। এমন মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”