ইতালি প্রতিনিধিঃ
উত্তর ইতালির শিল্প উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শহর নামে খ্যাত ইতালির ব্রেসিয়া।
এখানে মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ,যার মধ্যে ৩ হাজার এর মত প্রবাসী বাংলাদেশি। প্রতিবছর ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা নানা আয়োজনে বাংলাদেশের কৃষ্টি কালচার কে বিদেশিদের মাঝে তুলে ধরে। এরই ধারাবাহিকতায় এ বছর ইমরান,শাহিন ও পলাশ তিন বন্ধুর উদ্যোগে ও বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বিদেশীদের কাছে সাড়া সাজানো পিঠা মেলার আয়োজন করা হয়।
যেখানে বাংলাদেশীদের পাশাপাশি বিদেশীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এই ধরনের আয়োজনে তারা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি।
অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় পৌরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে স্থানীয় নারীরা নিজ নিজ স্টল নিয়ে দেশীয় পিঠার পশরা সাজায়। যেখানে পুলি,পাটিচাপটা,তেলের পিঠা,নারকেল পিঠা,ফুল পিঠা,জামাই পিঠাসহ নানা প্রকার দেশীয় পিঠা শোভা পায়।
প্রবাসে এত সুন্দর আয়জনে আসতে পেরে তারা অনেক খুশি।পাশাপাশি আয়োজকদেরকে ও ধন্যবাদ জানান।
দুপুর গড়িয়ে বিকেলের শুরুতেই স্থানীয় সকল সামাজিক, রাজনৈতিক, ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার ও প্রবাসীর উপস্থিতে মেলা হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ।
পিঠার পাশাপাশি আয়োজকরা নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন করেন।যেখানে নতুন প্রজন্মের কোমলমতি শিশুদেরকে নিজ দেশের খেলার সাথে পরিচয় হতে সাহায্য করে। এবং আয়োজকরা এ বিষয়টিকে খুব ইতি বাচকভাবে ভাবছেন।
পরিশেষে মেলায় স্টলদাতাদের ও খেলায় অংশগ্রহনকারীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।