• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া “উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি” গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ
বানারীপাড়া “উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি” গঠন

বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়া “উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি” সম্প্রতি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পরিপত্র অনুযায়ী এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট একজন, মোঃ মাইনুল ইসলাম অফিসার ইন-চার্জ একজন, ইউপি চেয়ারম্যান ৮ জন, এস মিজানুল ইসলাম সাংবাদিক ও এনজিও প্রতিনিধি একজন, রাহাত সুমন প্রেস ক্লাব প্রতিনিধি একজন, সন্ধ্যা রাণী মিস্ত্রি সংরক্ষিত আসনের ইউপি সদস্য একজন, ফিরোজা বেগম উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা একজন, দীপিকা রাণী সেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
উপজেলা গ্রাম আদালত পরিপত্র অনুযায়ী কার্যক্রম সচল করার জন্য এ কমিটি গঠন করা হয়।#