• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বেপরোয়গতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নিলখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, রোববার রাত দশটার দিকে মহাসড়কের নিলখোলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।