• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের গৌরনদী উপজেলার শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মনিষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, বিএমএসএফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সদস্য বিনয় শিয়ালী প্রমূখ।