• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ২৮ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ২৮ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ২৮ হাজার ২’শ টাকার জাল নোটসহ লিপন মোল্লা (৪৫) নামে এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (৫ মে) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ী লিপন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আশুতোষ কুমার জানান, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করছিলেন লিপন মোল্লা। এসময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে।

পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা ২৮ হাজার ২’শ টাকার জাল নোট উদ্ধার করে।

তিনি আরো জানান, এসব জাল নোট বাজারে ছড়াতে খুলনা থেকে মাত্র ৬ হাজার টাকা দিয়ে ৩০ হাজার টাকার জাল নোট কিনে গোপালগঞ্জে আসে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বেচা-কেনার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। #