• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবির ফিশারিজ ক্লাবের নেতৃত্বে মাঞ্জুরুল, দোলেনুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
যবিপ্রবির ফিশারিজ ক্লাবের নেতৃত্বে মাঞ্জুরুল, দোলেনুর

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি)  বিভাগের অধীন ফিশারিজ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মোঃ মাঞ্জুরুল হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এস.এম. দোলেনুর করিম। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার (০৭ মে, ২০২৪) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে এফএমবি বিভাগের নিজ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সরোয়ার ই মাহফুজ দায়িত্ব পালন করেন।

ফিশারিজ ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এফএমবি বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল ক্লাবের সভাপতি  হিসেবে দায়িত্ব পালন করবেন। আর বিভাগের সকল শিক্ষক ক্লাবটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ কুমার সরকার , সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বশির, কোষাধ্যক্ষ মানবেশ রায় তন্ময়, প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন।

ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন  মোঃ হৃদয় হোসেন, তনুশ্রী বিশ্বাস তন্বী ও মোঃ ফিরোজ হোসেন। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।