• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় চিকিৎসকের মাথা ফাটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ণ
দশমিনায় চিকিৎসকের মাথা ফাটানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় মো. ফোরকান সিকদার (৫০) নামে এক গ্রাম্য চিকিৎসক ও তার স্ত্রীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের দক্ষিণ খারিজা বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই চিকিৎসকের মাথা ফেটে মারাক্তক যখম হওয়ায় তীব্র যন্ত্রণায় দশমিনা হাসপাতালে কতরাচ্ছেন।
ফোরকান সিকদারের অভিযোগ, তাদের বাড়ি ও এলাকার সিদ্দিক খাঁ ও কেতাব সিকদার গংদের সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সিদ্দিক খাঁ ও কেতাব সিকদার গংদের লোকজন তার জমিতে মাটি কাটলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কেতাব সিকদারের ছেলে রাসেল সিকদারসহ ৫ জন তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা ফাটান এবং স্ত্রী দেলোয়ারা বেগমকেও পিটিয়ে আহত করেন বলে ওই গ্রাম্য চিকিৎসক অভিযোগ করেন। তিনি বলেন, এক মাস আগে বিরোধপূর্ণ জমি নিয়ে শালিস হয় এবং শালিসরা শালিস শেষে তার বাসায় ভাত খাওয়ায় প্রতিপক্ষ তার উপর ক্ষুব্ধ ছিল।
দশমিনা থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।