• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
গৌরনদীর সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিঞা এবং মোঃ কবির উদ্দিন মিয়ার পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীন মিয়ার আগামিকাল শুক্রবার ২৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাংবাদিকের গ্রামের বাড়ি হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে দিনভর কোরানখানি, জুম্মা বাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।পরিবারের পক্ষ থেকে মরহমের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।