হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া বড়জালিয়া ও হরিনাথপুর ইউনিয়নের ৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে অটো রিক্সা ভ্যান বিতরণ করা হয়।
১২ মে সকাল ১১ টার দিকে আব্দুল কাদের ফারুকের বাড়ি থেকে ভ্যানচালকদের হাতে চাবি হস্তান্তর করা হয়।
বিতরণ অনুষ্ঠানে গিয়ে জানা যায় বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এফ এ আর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক এর পক্ষ থেকে তিনটি ইউনিয়নের ৫০ জন গরিব অসহায় দুস্ত ভ্যানচালকদের মাঝে এই অটোভ্যান বিতরণ করা হয়।
এফ এ আর গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে অটোভ্যান বিতরণ এর উদ্বোধন করেন তার প্রতিনিধি কাজী ফারুক ও কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন।
আব্দুল কাদের ফারুক এর প্রতিনিধি কাজী ফারুক জানায় হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের পাশে এফ এ আর গ্রুপ এর চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক। এরই মধ্যে অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য তিনটি উপজেলায় কয়েক শত গরু দেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সাহায্য সহ নানা কর্মসূচি নিয়েছেন তিনি। তিনি আরো বলেন পর্যায়ক্রমে অসহায় ভ্যান রিক্সা চালকদের চিহ্নিত করে এই কর্মসূচির আওতায় আনা হবে।
কাশিমুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, হিজলা উপজেলায় এফ এ আর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক নিঃসন্দেহে একজন দানবীর। তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এভাবে যদি অন্যান্য অর্থবিত্তরা সাহায্য করত তাহলে হিজলায় গরীব খুঁজে পাওয়া যেত না।
প্রতিটি অটোভ্যান এর মূল্য ৫৩ হাজার টাকা।
যারা পেয়েছে আনন্দে উৎফুল্ল হয়ে কেঁদে ফেলে। আর বলে আমাদের মাঝে যেন একজন মহৎ মানুষ এসে আমাদের পরিবার-পরিজন নিয়ে চলার মত একটি পথ সৃষ্টি করে দিল।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ স্থানীয় হানিফ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।