• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিশ্ব “মা” দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় বিশ্ব “মা” দিবস পালন

এস. মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।। গতকাল রবিবার বিকেল ৩ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব “মা” দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজোন করে।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপ- পুলিশ কর্মকর্তা অপূর্ব চন্দ্র দাস, একাডেমীক সুপারভাইজর জয়শ্রী কর, পল্লী দারিদ্র ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা মাহমুদা খানম, মায়েদের পক্ষে পারমিতা প্রমূখ।#