গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ছাত্রনেতা লিমনের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ অন্যান্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।