বরিশাল অফিস :
অসাধারণ সাফল্য অর্জন করেছে বরিশাল শহরের প্রাণ কেন্দ্র কলেজ রো এলাকায় অবস্থিত ইংরেজি ভার্সন জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও ২০২৪ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মোট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন জিপিএ- 5 ও ১৫ জন জিপিএ – 4 লাভ করেছে। ‘কাঁচকে হীরায় পরিণত করার‘ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে যাত্রা শুরু করে শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। 
প্রশিক্ষণপ্রাপ্ত গুণগত মানসম্পন্ন পেশাদার শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদান এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষানুরাগী, কবি, মুক্তিযোদ্ধা সালেহ মাহমুদ শেলী বলেন – তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে , অভিভাবকদের সহযোগিতায় ও শ্রেণিতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ফলেই এটি সম্ভব হয়েছে।। তিনি আশাবাদী আগামীতেও এর চাইতে ভালো ফল অর্জন করবে এই শিক্ষা প্রতিষ্ঠান।