• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সকল প্রার্থির মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: চতুর্থ পর্যায় উপজেলা পরিষদ নির্বাচনে জমা প্রদানকারী প্রর্থিদের মনোনয়নপত্র বাছাইের পর বৈধ হয়েছে বলে বানারীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত সহকারী নির্বাচন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এ তথ্য জানান।
গতকাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর সকল প্রার্থির মনোনয়নপত্র বৈধ হয়েছে। তিন জন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪ বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা এবং মোহাম্মদ জিয়াউল হক মিন্টু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, বতর্মান ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাংবাদিক মোঃ রাহাদ হোসেন, মোঃ সুলতান সিকদার এবং শরীফ উদ্দীন আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, ঝুমু খানম, নাজনীন হক মিনু, নাজমিন জাহান পলি, বিলকিস ও সাবিনা ইয়াসমিন।
এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনই প্রথম প্রার্থী হয়েছেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ছাড়া বাকী ক’জন নতুন প্রার্থী হয়ছেন।#