ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী নাসরিন সুলতানা দিপার পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং করার দায়ে শাহাব উদ্দিন (৩৪) নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলার নির্বাচনী আচরণ বিধির দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই দণ্ড দেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করার কথা রয়েছে।
১৩.০৫.২০২৪