• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈদ্যুতিক বাল্ব নিয়ে গনসংযোগে বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৪, ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ণ
বৈদ্যুতিক  বাল্ব  নিয়ে গনসংযোগে বালাগঞ্জের  সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে মাঠে নেমেছেন অবিভক্ত বালাগঞ্জ উপজেলার (১৪ ইউনিয়ন) সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সৈয়দ আলী আছগর।

২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং ১৩ মে
সোমবার সকালে জেলা নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্ধে তার প্রতীক বৈদ্যুতিক বাল্ব নিয়ে বালাগঞ্জ উপজেলারর বিভিন্ন পয়েন্টে গনসংযোগ করে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট প্রার্থনা করেন সাবেক এই ভাইস চেয়ারম্যান । তার তার পক্ষে বিভিন্ন সহযোগী সংগঠনের সিংহ ভাগ নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ করেন।

গণসংযোগকালে মাওলানা সৈয়দ আলী আছগর বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং তিনি সকলের কাছে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চান।

তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চেয়ে বিজয়ী হলে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বালাগঞ্জ উপজেলা গঠনে কাজ করে করে যাবেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।