গনেশ চন্দ্র শীল, সুন্দরগঞ্জ
অসুস্থ যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে দেখতে গেলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
সোমবার সন্ধ্যায় সোহানুর রহমান আজমের নিজ বাড়িতে দেখতে যান। এসময় অসুস্থ আজমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং রোগ মুক্তির কামনা করেন।সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সাথে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেজাউল আলম রেজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ উল ইসলাম চঞ্চল, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুস আলী সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, যুবলীগ নেতা লিটন মন্ডল,মোন্নাফ সরকার টুটুল, ছাত্রলীগ নেতা রতন মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সোহানুর রহমান আজম ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজার থেকে সুন্দরগঞ্জে যাচ্ছিলেন। পথে সোনারায় বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ করে ৪-৫ জন মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর আজমের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন তারা।